নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০০২ সালের ডিজিটাল ভোটার তালিকায় নাম না থাকলেও কোনও বৈধ ভোটারকে অযথা হয়রানির সুযোগ নেই এই স্পষ্ট বার্তাই দিল রাজ্যের সিইও দফতরের। হার্ড কপিতে নাম মিললে শুনানিতে ডাকার প্রয়োজন নেই বলে জাতীয় নির্বাচন কমিশনকে পরামর্শ পাঠানো হয়েছে।
রাজ্যের বেশিরভাগ বুথের ২০০২ সালের ভোটার তালিকাই ডিজিটালাইজ করা হয়েছে। তবে কিছু বুথের তালিকা হারিয়ে যাওয়ায় সেগুলি অনলাইনে আপলোড করা যায়নি। এই অবস্থায় বহু ভোটারের নাম ২০০২ সালের ডিজিটাল রেকর্ডে না-থাকায় চর্চা ও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিইও দফতর স্পষ্ট জানিয়েছে, হার্ড কপিতে কোনও ভোটারের নাম থাকলে অনলাইনে নাম না থাকলেও তাকে অযথা ডেকে হয়রানি করা যাবে না।
সংশ্লিষ্ট বুথের ২০০২ সালের হার্ড কপি যে করেই হোক সংগ্রহ করে যাচাই করতে হবে ERO-দের। প্রয়োজনে রাজনৈতিক দলগুলির সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ভুয়ো এবং নন-রিফান্ডেবল এই পাঁচ শ্রেণির ভোটারদের নিয়ে আরেকটি তালিকা প্রকাশ করা হবে। এই দ্বিতীয় তালিকাই জানিয়ে দেবে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজন ভোটারের নাম বাদ পড়তে চলেছে।
সিইও দফতর আরও কড়া নির্দেশ দিয়েছে, ৪ ডিসেম্বর রাত ১২ টার মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে ভোটাররা ‘অসংগৃহীত’ বা ‘আনকালেক্টেবল’ শ্রেণিতে পড়বেন। এর ফলে তারা খসড়া তালিকা থেকে বাদ পড়বেন। পরে ১৬ ডিসেম্বরের পর ফর্ম ৬ জমা দিয়ে নতুন ভোটার হিসেবে নাম তুলতে হবে।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের