নিজস্ব প্রতিনিধি , কলকাতা - BLO দের ভাতা বৃদ্ধির বহু মাস আগের একটি পুরনো বিজ্ঞপ্তি নতুন করে সামনে এনে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল। আর সেই ইস্যুতে কমিশন ও বিজেপিকে ঘিরেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতৃত্ব। চার মাস পুরনো নোটিশকে ‘নতুন’ বলে তুলে ধরার অভিযোগে বিজেপি ও কমিশনকে সরাসরি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যে SIR প্রকল্পের অতিরিক্ত চাপ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছেন BLO কর্মীরা। তাদের দাবি, কর্মভার বেড়েছে, কিন্তু ভাতা বাড়েনি। এই পরিস্থিতিতেই নির্বাচন কমিশনের বক্তব্য, রাজ্য সরকার নাকি ইচ্ছাকৃতভাবে বিএলওদের বর্ধিত ভাতা আটকে রেখেছে। কমিশনের তরফে শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, BLO দের সাম্মানিক ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের ইনসেনটিভও বাড়ানো হয়েছে ১ হাজার থেকে ২ হাজার। বিএলও সুপারভাইজারদের ভাতা ১২ হাজার থেকে বেড়ে ১৮ হাজার।
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ অন্য। তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিজ্ঞপ্তি মোটেই নতুন নয়, বরং প্রকাশিত হয়েছিল ২ আগস্ট, SIR ঘোষণার বহু আগে। তাই একটি পুরনো নোটিশকে ‘নতুন’ সাজিয়ে রাজনৈতিক চমক তৈরি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কমিশনকে নিশানা করে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ' চার মাস পুরনো বিজ্ঞপ্তিকে সামনে এনে মিথ্যা উত্তেজনা ছড়াচ্ছে বিজেপির প্রচারযন্ত্র। নির্বাচন কমিশনকে মহিমান্বিত করার পরিকল্পনাও এর অংশ।'
অভিষেকের দাবি, কেন্দ্রীয় এজেন্সি থেকে কমিশন সব অস্ত্র ব্যবহার করেও বিজেপি বুঝে গেছে যে বাংলায় ২০২১-এর থেকেও বৃহত্তর ব্যবধানে আবার পরাজয় তাদের অপেক্ষায়। তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ' আপনারা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবেন, না কি রাষ্ট্রশক্তির আড়ালে লুকিয়ে থাকবেন?' তৃণমূলের অভিযোগ, বিজেপি এই পুরনো বিজ্ঞপ্তিকে সামনে এনে গোটা রাজ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে এবং BLO দের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের