নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে গৃহহীন হয়ে পড়া বউবাজারের বাসিন্দাদের জন্য আশার বার্তা। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, চলতি বছরের পুজোর আগেই তাদের পুনর্বাসন সম্পূর্ণ হবে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সামনে এবার স্পষ্ট পুনর্বাসনের সময়সীমা নির্ধারিত হল।
সূত্রের খবর, সোমবার কলকাতা পুরসভায় বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতিনিধি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, 'কেএমআরসিএল প্রতিশ্রুতি দিয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে প্রাথমিক কাজ শেষ করে বাড়ি নির্মাণ শুরু করবে।'
মেয়র বলেন, 'এক বছর নয়, আগামী ৯ মাসের মধ্যেই বউবাজারের মানুষ তাদের ঘরে ফিরতে পারবেন। প্রথম ৬ মাসে তারা একটা বিল্ডিংয়ের কাজ শেষ করবে তারপরে ৩ মাসে অন্য বিল্ডিংয়ের অর্থাৎ ৯ মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে। তিন মাস অন্তর বাড়ি নির্মাণের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়া হবে। কলকাতা পুরসভা পূর্ত ও জল সরবরাহ সংক্রান্ত পরিকাঠামো সম্পন্ন করবে।'
এছাড়াও, তিনি আরও জানান, ' নতুন ভবনের গুণগত মান ও স্থায়িত্ব আগামী ১০ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল পর্যবেক্ষণ করবে।' মেয়র স্পষ্ট জানান, 'ভবিষ্যতে যদি মেট্রোর কারণে নতুন করে কোনও ক্ষতি হয়, তার দায়িত্ব কেএমআরসিএল নেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের