নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইয়ের শহীদ স্মরণ কর্মসূচির মঞ্চে রাজনৈতিক ভাষণের পাশাপাশি সামনে এল এক অস্বস্তিকর দৃশ্য। কালীঘাটপন্থী তৃণমূলের সমাবেশে বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ কল্যাণ মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। উপস্থিত শীর্ষ নেতাদের হস্তক্ষেপেও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি।
মঙ্গলবারের সমাবেশে বিজেপি এবং প্রতিদ্বন্দ্বী তৃণমূল শিবিরকে আক্রমণ করে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বক্তৃতায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, রচনা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের নাম উল্লেখ করে কটাক্ষ করেন এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। অভিযোগ, বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় তাকে ভাষণ সংক্ষিপ্ত করার পরামর্শ দেন। পরে কুণাল ঘোষও গিয়ে বক্তব্য শেষ করার অনুরোধ করেন।
বক্তব্য শেষ করে মঞ্চে ফেরার পর দলনেত্রী তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরামর্শ দিলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবদানের প্রসঙ্গ তুলে পাল্টা প্রতিক্রিয়া জানান এবং এরপর আর মঞ্চে না থেকে সেখান থেকে বেরিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শোভনদেব চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কল্যাণকে বোঝানোর চেষ্টা করলেও তিনি আর মঞ্চে ফেরেননি বলে জানা যায়। ঘটনাটি সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যেও চর্চার বিষয় হয়ে ওঠে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের