নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ অমান্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। ধর্মতলার সভা নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে তৃণমূল নেতৃত্বকে।
বছরের পর বছর ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগমে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগও বহুবার উঠেছে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক সভার জন্য শহরের প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলের জন্য খোলা রাখতে হবে।
পাশাপাশি জরুরি পরিষেবা, বিকল্প রাস্তার ব্যবস্থা এবং আগাম জনসাধারণকে জানানো-সহ একাধিক নির্দেশও দিয়েছিল আদালত। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেই ২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সভার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছিল বলে দাবি করে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। ওই দিন আদালতে তাদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানানো হতে পারে।
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...