নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইকে ঘিরে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মাঝে বড় খবর। অবশেষে আসল তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ২১ জুলাইয়ের সমাবেশের জন্য অনুমতি পেয়েছে বলে খবর। গান্ধী মূর্তির পাদদেশে সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে, কালীঘাট শিবিরের সভাস্থল এখনও অনিশ্চিত থাকায় রাজনৈতিক লড়াই আরও তীব্র আকার নিয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দুই শিবিরে বিভক্ত হওয়ার পর থেকেই ২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে শুরু হয় টানাপোড়েন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল এবং কালীঘাট শিবির দুই পক্ষই ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় ২১ জুলাই কোনও সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর বিকল্প স্থান হিসেবে গান্ধী মূর্তির পাদদেশে সভার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে বৈঠক করেন ঋতব্রতপন্থীরা।
দলীয় সূত্রে দাবি, সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী সোমবার নেতারা সভাস্থল পরিদর্শনে যাবেন। ইতিমধ্যেই সমাবেশের প্রস্তুতিও শুরু হয়েছে। অন্যদিকে, কালীঘাট শিবির ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কোথায় তাদের সমাবেশ হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, প্রয়োজনে রিকশার উপর দাঁড়িয়েও তিনি ২১ জুলাই পালন করবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের