নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ শে জুলাইয়ের সমাবেশ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র। ধর্মতলায় সভার অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। দলীয় ভাঙন, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সভাস্থল নিয়ে প্রশাসনিক জটিলতার মাঝে ঐতিহ্যবাহী ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।
কলকাতা পুলিশ আগেই জানিয়ে দিয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় ২১ জুলাই কোনও রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সিদ্ধান্তের পর কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির উভয়েরই আবেদন খারিজ করা হয়েছে। এরপর বিকল্প হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেন ঋতব্রতপন্থী নেতারা। অন্যদিকে, সভার অনুমতি চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল।
দীর্ঘদিন ধরে ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের অন্যতম বৃহত্তম রাজনৈতিক কর্মসূচি হলেও, এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনে ভরাডুবির পর দল কার্যত দুই শিবিরে বিভক্ত। প্রতীক, দলীয় তহবিল এবং নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের পাশাপাশি অধিকাংশ সাংসদ ও বিধায়কের বিদ্রোহে সাংগঠনিক চ্যালেঞ্জও বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার ২১ জুলাইয়ের সমাবেশ কেবল শক্তিপ্রদর্শনের মঞ্চ নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের অবশিষ্ট সংগঠনকে ঐক্যবদ্ধ রাখারও বড় পরীক্ষা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের