নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড়সড় অসঙ্গতির অভিযোগ উঠল জেলা প্রশাসনের বিরুদ্ধে। প্রথমে দাবি ছিল, রাজ্যের ২,২০৮টি বুথে গত এক বছরে একটিও মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি, কোনও ফর্ম ফেরত আসেনি। নির্বাচন কমিশন রিপোর্ট চাইতেই সেই সংখ্যা নেমে এল মাত্র ৪৮০ তে। হঠাৎ এই বিপুল অমিল ঘিরে তীব্র প্রশ্ন উঠেছে প্রশাসনিক কাজের স্বচ্ছতা নিয়ে।
প্রথম রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ২,২০৮টি বুথে গত এক বছরে মৃত বা স্থানান্তরিত একজন ভোটারও নেই। এনুমারেশন ফর্ম যত বিলি হয়েছিল, সবই পূরণ করে ফেরত এসেছে, এমনই তথ্য দিয়েছিলেন জেলার নির্বাচনী আধিকারিকরা। সবচেয়ে বেশি অস্বাভাবিক বুথের তালিকায় ছিল দক্ষিণ ২৪ পরগনা, যেখানে একা ৭৬০টি বুথে শতভাগ ফর্ম ফেরত এসেছিল। এরপরেই প্রশ্ন ওঠে, এক বছরে এত জনবহুল বুথ এলাকায় কেউই কি মারা যাননি? কেউ কি অন্যত্র সরে যাননি? কোনও ভোটারের দ্বৈত নাম নেই? এর পরেই সোমবার কমিশন সব জেলা থেকে পুনরায় রিপোর্ট চায়।
মঙ্গলবার যে নতুন রিপোর্ট কমিশনে জমা পড়ে, তাতে চিত্র নাটকীয় ভাবে বদলে যায়। দেখা যায়, ২,২০৮ বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮০। এর মধ্যেও সবচেয়ে বেশি ৪৮০-এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনাতেই যেখানে একটিও ফর্ম বাদ পড়েনি। ফলে এইসব বুথে গত এক বছরে কোনও মৃত্যু বা স্থানান্তর হয়নি আবারও অস্বাভাবিক হিসেব।
কমিশনের রিপোর্টে আরও উঠে আসে, ৫৪২টি বুথে একটি মাত্র ফর্ম ফেরত আসেনি। ৪২০টি বুথে দুটি ফর্ম জমা পড়েনি। বহু বুথেই হাতে গোনা কয়েকটি ফর্ম বাদে প্রায় সবই জমা পড়েছে। এরপরেই জেলা কর্তাদের তৎপরতা নিয়েও উঠছে সন্দেহ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের