নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া। ১৬ ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে খসড়া তালিকা। কার নাম যুক্ত হবে, আর কার নামই বা বাদ যাবে তা নিয়ে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ভুল ও জালিয়াতিমুক্ত ভোটার তালিকা প্রকাশই SIR-এর প্রধান লক্ষ্য।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলমান সংশোধনী প্রক্রিয়ায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক অপ্রযোজ্য বা অকার্যকর ভোটার চিহ্নিত হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট বাদচিহ্নিত নাম- ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১, মৃত ভোটার চিহ্নিত হয়েছেন ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫, শিফটেড ভোটার ১৯ লক্ষের বেশি, আনট্রেসেবল - ১০ লক্ষের বেশি, অন্যান্য- ৪৬,৮৩২। সব মিলিয়ে প্রায় ৯৭ লক্ষ নাম বিভিন্ন ক্যাটাগরিতে সন্দেহভাজন বা অপ্রযোজ্য হিসেবে উঠে এসেছে।
কমিশন মনে করছে, আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। শুরুতে কমিশন জানিয়েছিল, রাজ্যের ২,২০৮টি বুথে একটিও মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটার নেই। ফেরত এসেছিল ১০০% ENUM ফর্ম। তথ্যটি অস্বাভাবিক লাগায় কমিশন রিপোর্ট চায় এবং পুনঃতদন্ত শুরু হয়। একের পর এক যাচাইয়ের পর সংখ্যাটা অত্যন্ত দ্রুত কমে আসে। সর্বশেষ যাচাইয়ে সংখ্যাটি মাত্র ২ টি বুথ। এই দুই বুথ হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে। সংশোধনী প্রক্রিয়ার সবচেয়ে বড় নজির হয়ে দাঁড়িয়েছে এই অস্বাভাবিক তথ্যের পতন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের