নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই জেল মুক্তি হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শারীরিক অসুস্থতার জন্য আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পাবেন মঙ্গলবারই। নাকতলার বাড়িতে ফিরবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই জন্যই ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন তাঁর অনুগামীরা।
পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে আনতে গিয়েছেন কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুজিত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “দলীয় পদাধিকারী হিসাবে নয়, পার্থদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে আমার যাওয়া। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।“ সরশুনা থেকে আসা এক মহিলার বক্তব্য, “বেহালার রূপকার পার্থদা। উনি বিধায়ক হওয়ার পর ভোল বদলে দিয়েছেন বেহালার।“
সূত্রের খবর, পায়ের সমস্যায় ভুগছেন পার্থ। তবে এখন আগের তুলনায় একটু সুস্থ রয়েছেন তিনি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। ২০০১ সাল থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের