নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল বনাম আইএসএফ তরজা তুঙ্গে। তৃণমূল নেতার মন্তব্য ও ইউটিউবারের কটাক্ষের ভিত্তিতে মানহানির মামলা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি, তৃণমূল বিধায়কের তরফে দলবদলের অফার পেয়েছিলেন বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।
সূত্রের খবর, আইএসইএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা মিথ্যা দাবি করে বলেছেন যে তিনি বিজেপির কাছ থেকে ৩০ কোটি টাকা নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নওশাদ। তিনি বলেন, 'কোনোভাবে যখন আমার সঙ্গে পেরে উঠছে না তাই এইসব মিথ্যে মামলা দিচ্ছে আমার নামে। আমি যে মানুষের পাশে দাঁড়াচ্ছি তাদের হয়ে কাজ করছি সেটাতে শাসক দল হিংসা করছে। তাই সামাজিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এইসব করা হচ্ছে।'
নওশাদ সিদ্দিকী আরও বলেন, 'আমি ৩০ কোটি নিয়ে কখনও ভাবি না। যদি ভাবি কখনও ৩ হাজার কোটি টাকা নিয়ে ভাববো। এইসব কথা বলে আমার সমর্থকদের ভুল বোঝানো সম্ভব নয়। যেহেতু তৃণমূলে যোগদানের অফার প্রত্যাখ্যান করছি তাই এই ধরনের কাজ করছে।'
এদিকে বিধানসভায় আরও এক বিস্ফোরক মন্তব্য করেন নওশাদ। তিনি দাবি করেন, ' শাসক দল থেকে বারবার বলা হচ্ছে আমাকে যোগদান করার জন্য। কিন্তু আমার একবার বিধায়ক হওয়ার পর পরের বার আবার বিধায়ক হওয়ার লোভ নেই। আর তাই আমি সেই অফার প্রত্যাখ্যান করেছি।' রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে।
যদিও এই নিয়ে তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'একবার ২০ হাজার ভোটে বিধায়ক হয়েছে। ওনার যদি এতই জনপ্রিয়তা থাকতো তাহলে পরের লোকসভা ভোটে ৪০ হাজার ভোটে পিছিয়ে থাকতো না। তাই ওনার এইসব কথার কোনো যুক্তি নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের