নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে গতি আনতে একগুচ্ছ বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩ মাসের মধ্যে এই বিভাগে চিকিৎসক ও নার্স-সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। একই সঙ্গে আগের জমানার সমস্ত খামতি, দুর্নীতি রুখতে আগামী দিনে কঠোর ও নতুন নিয়োগ নীতি আনা হচ্ছে বলেও প্রশাসনিক প্রধান স্পষ্ট করেছেন।
নবান্নে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে পাশে নিয়ে এই জরুরি বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে লাগাতার নিয়োগ জট ও অনিয়মের জট সামনে এসেছে। যার জেরে এই ক্ষেত্রে বর্তমানে মোট প্রস্তাবিত পদের মাত্র ৫৩ শতাংশ কর্মী কাজ করছেন। যা জাতীয় গড়ের চেয়ে অনেকটাই নিচে। এই পরিসংখ্যানকে সামনে রেখেই বর্তমান জমানায় ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স টেন্ডারের কাজ চলতি অর্থবর্ষের মধ্যেই ১০০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এছাড়া শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত একটি রোজগার মেলায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে আগের আমলের ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের না দেওয়ার অস্বচ্ছ পদ্ধতির তীব্র সমালোচনা করেন তিনি। স্বজনপোষণ রুখতে ও লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের নম্বরের বৈষম্য কমাতে সম্ভবত আগামী বাজেট অধিবেশনেই বিধানসভায় একটি নতুন বিল পেশ করতে চলেছে বর্তমান সরকার।
শুভেন্দু অধিকারী বলেন, 'দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের জিজ্ঞাসা করি কীভাবে পরীক্ষা হয়। ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি রেখে দেওয়া হয়, এটা খুব খারাপ। আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হোক। নতুন নিয়মে ওএমআর কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার অতিরিক্ত নম্বর কমানো হবে'।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের