নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রায় ৩ সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর তামিলনাড়ু থেকে এক নাবালিকাকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। আন্তঃরাজ্য সমন্বয় সহ ধারাবাহিক তদন্তের মাধ্যমে নাবালিকার সন্ধান মেলে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কাউন্সেলিংয়ের জন্য সরকারি হোমে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানতলা থানার বাসিন্দা ওই নাবালিকা শান্তিপুরে তার মাসির বাড়িতে থেকে পড়াশোনা করতেন। গত ১৬ জুন নিখোঁজ হয়ে গেলে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্বে থাকা এএসআই সুজয় রাহা বিভিন্ন সূত্র যাচাই, তথ্য সংগ্রহের মাধ্যমে নাবালিকার অবস্থান তামিলনাড়ুতে শনাক্ত করেন। এরপর ৯ জুলাই সেখান থেকে নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়।
১২ জুলাই রাতে নাবালিকাকে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর কাউন্সেলিংয়ের জন্য তাকে কৃষ্ণনগরের একটি সরকারি হোমে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় প্রয়োজনীয় তদন্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের