নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্তদান করানোর চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় দুর্গাপুর। বয়স গোপন করে হাসপাতালের নথিতে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কয়েকজন স্কুলপড়ুয়ার কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে পুলিশ আর দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অভিযোগ, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের তিন নাবালক পড়ুয়াকে ৩০০ টাকার প্রলোভন দেখিয়ে রক্ত দিতে রাজি করানো হয়। এই কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নাবালকদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এক রোগীর আত্মীয় পরিচয়ে রক্তদান করানো হয়। শুধু তাই নয়, সরকারি নথিতে তাদের প্রকৃত বয়স গোপন করে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল বলেও অভিযোগ। ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস।
এই ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নাবালকদের অর্থের প্রলোভন দেখিয়ে রক্তদান করানো অত্যন্ত গুরুতর বিষয়। তার কথায়, প্রাপ্তবয়স্ক না হলে রক্তদান করা যায় না এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধিও মানতে হয়। এই বেআইনি চক্রের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে
শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
গ্রেফতার করা হয়েছে ১ যুবককে
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের