নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আদি গঙ্গায় ভাসতে দেখা গেল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়ালপাড়া এলাকায়, স্থানীয় বাসিন্দারা আদি গঙ্গায় এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ঘটনাটিকে ঘিরে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আদি গঙ্গার পাড় দীর্ঘদিন ধরে জঙ্গল সহ আবর্জনায় ভরে রয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর এলাকায় নিয়মিত নেশার আসর বসে। এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা সহ পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
ঘটনা প্রসঙ্গে যাদবপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য দিব্যজ্যোতি সেনের বক্তব্য,'সদাব্রত ঘাটের হাঁটাপথে ৫ মিনিট দূরত্বে ঘটনাটি ঘটেছে। সকালবেলা স্থানীয়রা এই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটির দেহ ভাসতে দেখে থানায় খবর দেন। দেহটি দেখে পচাগলা কোনো পুরুষমানুষের দেহ বলে মনে হচ্ছে। বাকিটা পুলিশ এসে তদন্ত করার পর বোঝা যাবে। পুরসভার কাছে আমার আবেদন, এই জায়গাটি পরিষ্কার পরিছন্ন করা হোক যাতে লোকচক্ষুর আড়াল থেকে সরে এসে দৃশ্যমান হয় সকলের কাছে'।
নাবালকদের ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগে তোলপাড় দুর্গাপুর
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে
শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
গ্রেফতার করা হয়েছে ১ যুবককে
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের