নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - গভীর রাতে সিপিআইএমের পার্টি অফিসে হামলা, ভাঙচুর সহ লুঠের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা এলাকা। ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে সিপিআইএম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সিপিআইএম সূত্রে জানা গেছে, দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় গভীর রাতে সিপিআইএমের পার্টি অফিস 'কমরেড হরে কৃষ্ণ কোঙ্গার ভবনে' হামলা চালিয়ে ভাঙচুর সহ লুঠপাট করা হয়। সিপিআইএমের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পার্টি অফিসে ঢুকে টেবিল, চেয়ার, টেলিভিশন, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর সহ লুঠ করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দলের নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, শুভ্রালোক দাস, উৎপল আচার্য, মিলন শীল সহ অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। দোষীদের দ্রুত গ্রেফতার সহ নিরপেক্ষ তদন্তের দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। অন্যদিকে, বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও কর্মী বা সমর্থকের যোগ নেই।
ঘটনা প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির একজন সদস্য তারাপদ বর্মনের বক্তব্য,'ষাটের দশকের শেষে নভেম্বর বিপ্লবের স্বরণে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। সেই অফিসের এরকম হাল দেখতে হবে সেটা আমার কল্পনার অতীত ছিল। মাঝখানে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তখন ২০১৬-২০১৯ তখন তারা এই অফিস দখল করে রংচং করে জোড়াফুল আঁকে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর তারা দফতর ছেড়ে দিতে বাধ্য হয়। তখন মার্ক্সবাদী সিপিআইএম পার্টি আবার তাদের ভবন ফিরে পায়। অনেক মানুষের কষ্টে গড়া সেই অফিসকে প্রায় ৩ ৪ রাত ধরে ভাঙা হয়েছে। গতকাল প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মীরা এই ভাঙচুর করেছে। তাদের বক্তব্য যে জনকল্যানমূলক কাজের জন্য এই জায়গা ভাঙা হচ্ছে। কিন্তু তাই যদি হয় তাহলে রাতদুপুরে আক্রমণ করা কেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো তারা যেন সক্রিয়ভাবে এই জিনিসগুলোর দেখভাল করে'।
নাবালকদের ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগে তোলপাড় দুর্গাপুর
কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়
বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে
শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
গ্রেফতার করা হয়েছে ১ যুবককে
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের