6a72f66463fe9_WhatsApp Image 2026-08-05 at 14.07.38
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০২:২৬ IST

বীরভূমের পর দুর্গাপুরে টাকার পাহাড় , ইটভাঁটা থেকে উদ্ধার নগদ ৪৮ লক্ষ

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বালি পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের ডেরা থেকে কোটি কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় বীরভুমে চাঞ্চল্য ছড়িয়েছিল কিছুদিন আগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিম বর্ধমানেও মিলল বিপুল পরিমাণ নগদ। দুর্গাপুরের একটি পরিত্যক্ত ইটভাঁটায় চুরির তদন্তে নেমে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের গৌরবাজার এলাকার একটি দীর্ঘদিনের বন্ধ ইটভাঁটায় চুরির ঘটনার সূত্র ধরে অভিযান চালায় ফরিদপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডা. প্রণব কুমার জানিয়েছেন, চুরির মামলার তদন্ত চলাকালীন ওই ইটভাঁটায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকার উৎস সহ ঘটনার সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, একসময় ওই ইটভাঁটায় তৃণমূল নেতা কর্মীদের যাতায়াত ছিল। এই প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূল নেতাদের কোনও যোগ রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।

তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের পরই উদ্ধার হওয়া টাকার প্রকৃত উৎস সহ  ঘটনার নেপথ্যের কারণ স্পষ্ট হবে। উদ্ধার হওয়া অর্থ কোথা থেকে এসেছে, কেন ইটভাঁটায় লুকিয়ে রাখা হয়েছিল, চুরির ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

৩০০ টাকার টোপে নাবালকদের রক্তদান! দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
আগস্ট ০৫, ২০২৬

নাবালকদের ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগে তোলপাড় দুর্গাপুর

আদিগঙ্গায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার , চাঞ্চল্য বারুইপুরে
আগস্ট ০৫, ২০২৬

কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়

সিপিএমের পার্টি অফিসে হামলা , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বামেদের
আগস্ট ০৫, ২০২৬

সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

বেপাত্তা পাথরসম্রাট টুলু , এবার খোঁজে শশুরবাড়িতে পুলিশের হানা
আগস্ট ০৫, ২০২৬

শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে

ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি বিজেপি নেতার , বেধড়ক মারধর মন্ডল সভাপতিকে
আগস্ট ০৫, ২০২৬

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ফের বারুইপুর , উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে
আগস্ট ০৫, ২০২৬

ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ

আদালতের নির্দেশে দখলমুক্ত জমি , ভেঙে ফেলা হল তৃণমূল নেতার তৈরি রাস্তা
আগস্ট ০৫, ২০২৬

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়

ফের গুলির শব্দে কাঁপল হাওড়া , জুয়ার আসরে রক্তাক্ত যুবক
আগস্ট ০৫, ২০২৬

গ্রেফতার করা হয়েছে ১ যুবককে

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের