নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৪ দিনের তীব্র বৃষ্টির পরও জমে থাকা জল এলাকায় প্রাণের ঝুঁকি তৈরি করেছে। সেই ভয়াবহ পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল স্থানীয় এক প্রৌঢ়ার। স্থানীয়রা জানান, তিনি একটি বন্ধ দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

সূত্রের খবর, বেহালার সরশুনার ক্ষুদিরাম পল্লিতে বর্ষাকালের শুরু থেকে জমে থাকা জল এবার প্রাণঘাতী হয়ে উঠল।দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে থাকলেও কোনও কার্যকর নিকাশি ব্যবস্থা নেই। বুধবার সকালে সেই জমে থাকা জলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রৌঢ়া শ্রাবন্তী দেবীকে বাঁচাতে চেষ্টা করতে গিয়ে আরও দুই জন স্থানীয় বাসিন্দাও বিদ্যুৎস্পৃষ্ট হন।অবিলম্বে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বর্ষার শুরু থেকেই জল জমে থাকা সত্ত্বেও কাউন্সিলর বা কর্তৃপক্ষের থেকে কোনোরকম কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় সরশুনার মানুষ এখন নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করতে বাধ্য। বিদ্যুৎস্পৃষ্টির এই ঘটনা শুধু এক ব্যক্তির মৃত্যু নয়, বরং এলাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনারও ফলাফল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের