নিজস্ব প্রতিনিধি, কাবুল – মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবার ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ সংযোগ। চারিদিকে শুধুই কান্নার রোল। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান। মৃতের সংখ্যা ২২০০-র বেশি। আহত ৪০০০-র পেরিয়ে গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, প্রথমবার স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। যা রাজধানী কাবুল থেকে ২০২ কিলোমিটার দূরে। কম্পনের উৎস ছিল আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
কম্পনের ২০ মিনিটের মধ্যেই প্রথম ‘আফটারশক’ হয়। তখন রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। উৎস ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১টা ৫৯ মিনিটে দ্বিতীয়বার, ৪.৩ মাত্রা, সোমবার ভোর ৩টে ৩ মিনিটে তৃতীয়বার, ৫ মাত্রা এবং চতুর্থবার, ভোর ৫টা ১৬ মিনিটে ৫ মাত্রা ছিল। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু-কাশ্মীর, দিল্লিতেও।
মার্কিন ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয়বার ভূমিকম্পের কেন্দ্রস্থল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শুধুমাত্র প্রত্যন্ত কুনার প্রদেশে প্রায় ৮০০ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২,৫০০ জন। পার্শ্ববর্তী নাঙ্গারহার প্রদেশে প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত ২৫৫ জন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের