নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিকে শূন্যপদে নিয়োগের দাবিতে উত্তপ্ত রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানালেন, ৫০ বা ৫১ হাজার শূন্যপদ বলে কিছু নেই। এমনকি, তাদের আন্দোলনকে অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভা গেটের সামনে প্রাথমিক শিক্ষায় শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'এই আন্দোলনের কোনও মানে নেই। শূন্যপদ সংক্রান্ত তালিকা তৈরির কাজ চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তা বেরবে।'
তিনি আরও জানান, পর্ষদ সভাপতির সঙ্গে এই বিষয়ে তার কথা হয়েছে। পর্ষদও জানিয়েছে, সঠিক সংখ্যার শূন্যপদ নির্ধারণের কাজ চলছে। ব্রাত্য বসুর কথায়, 'শূন্যপদ নির্দিষ্ট করে কত আছে তা বলা হয়নি। কিন্তু বাইরে থেকে বলা হচ্ছে ৫০ হাজার বা ৫১ হাজার শূন্যপদ। এগুলো ভ্রান্ত তথ্য।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের