নিজস্ব প্রতিনিধি , হুগলী - জাল নোট ব্যবহারে বিজেপি নেতা দেবব্রত বিশ্বাসের গ্রেফতারের ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বাঁশবেড়িয়া জুড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়। এরপরই তিনি মগরা থানায় লিখিত অভিযোগ জানান। পাশাপাশি সমস্ত তথ্য সাইবার ক্রাইম দফতরেও পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায় , ২০২১ সালে বাঁশবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবব্রত বিশ্বাস। পরবর্তীতে লোকসভা নির্বাচনে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। সেই সময়ও গেরুয়া শিবির এগিয়ে ছিল ওই অঞ্চলে।

হঠাৎ দু’দিন আগে 'আঁতে ঘা' নামের এক ইউটিউব চ্যানেল একটি ভিডিও প্রকাশ করে। সেখানেই মিথ্যা বার্তা ছড়ানো হয়। পরবর্তীতে দলের কর্মীদের কাছ থেকে এই খবর পেয়েই হতভম্ব হয়ে যান তিনি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে হঠাৎ এমন বিভ্রান্তিকর প্রচার নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এ প্রসঙ্গে দেবব্রত বিশ্বাস জানান, 'ওই চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করব। পরিকল্পিতভাবে আমায় লক্ষ্য করে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এলাকায় কিছু দুষ্কৃতী, রাজনৈতিক মাফিয়া দীর্ঘদিন ধরে অসৎ কাজ করছে। আমরা প্রতিবাদ করলেই বাধা দেওয়ার চেষ্টা করে। এবারও তাদেরই মদতে এই ঘটনা। এর পেছনে কে বা কারা রয়েছে, তা আদালতেই সামনে আসবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের