নিজস্ব প্রতিনিধি, টেক্সাস – নিজের ৬ বছরের ছেলেকে ২০২৩ সালে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। অবশেষে বৃহস্পতিবার এফবিআই-এর হাতে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ মার্কিন নাগরিক সিন্ডি রড্রিগেজ সিং। তাঁর বিরুদ্ধে ভারতে লুকিয়ে থাকার অভিযোগ তুলেছে এফবিআই। এই বিষয়ে জানিয়েছেন এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল।
এদিন এক্স হ্যান্ডলে কাশ প্যাটেল জানিয়েছেন, “আমাদের সহযোগিতা করার জন্য টেক্সাসের পুলিশ আধিকারিকদের, মার্কিন বিচারবিভাগ এবং ভারতকে ধন্যবাদ। এফবিআই ডালাস এবং এফবিআই নিউ ইয়র্কও অসাধারণ কাজ করেছে।“ সূত্রের খবর, এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম দশে নাম রয়েছে সিন্ডি রড্রিগেজ সিংয়ের।
২০২৩ সালে নিজের ৬ বছরের ছেলে নোয়েল আলভারেজকে খুন করার অভিযোগ ওঠে সিন্ডি রড্রিগেজ সিংয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ‘ক্যাপিটাল মার্ডার’-এর মামলা রুজু করা হয়েছিল। টেক্সাসে ২০২৩-এর ২২ মার্চ শেষবার দেখা গিয়েছিল অভিযুক্তকে। তখন তার স্বামী অর্জদীপ সিং ও ৬ সন্তানকে নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠে সিন্ডি। তাদের গন্তব্য ছিল ভারত।
২০২৪ সালের অক্টোবরে সিন্ডির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। ভারত সরকারের কাছে এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ সিন্ডিকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়। অবশেষে দু’বছর পর বৃহস্পতিবার ধরা পড়েছেন সিন্ডি। ইতিমধ্যেই আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে।
স্থানীয় সূত্রে খবর, নোয়েলের স্বাস্থ্য ও মানসিক বিকাশগত নানা সমস্যা ছিল। ফুসফুস ও হাড় সংক্রান্ত একাধিক রোগেও ভুগছিল সে। ২০২২ সালের অক্টোবর থেকে নোয়েলকে আর দেখা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টেক্সাস পুলিশ। সিন্ডি জানান, তাঁর ছেলে নিজের জৈবিক পিতার সঙ্গে মেক্সিকোতে রয়েছে। তবে পুলিশের সন্দেহ হওয়ায় এই নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে এফবিআই-এর হাতে গ্রেফতার সিন্ডি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের