নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যে ফের উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। বহুদিন ধরেই দলীয় অন্দরে বিক্ষুব্ধ ছিলেন তিনি। এবার সরাসরি প্রশাসন, পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদ’ শিলান্যাসের ডাক দিয়ে হুমকি–হুঁশিয়ারি ছুড়ে দিলেন। তার বক্তব্যে স্পষ্ট সংঘাতের সম্ভাবনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে তীব্র ভাষায় নিজের অবস্থান জানান হুমায়ুন কবীর। তিনি দাবি করেন, অনেক আগেই ঘোষণা করেছিলেন বেলডাঙার একটি জায়গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন। অভিযোগ, তা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ' আগুন নিয়ে খেলবেন না। ৬ তারিখ রেজিনগর থেকে বহরমপুর NH ৩৪ আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে।' তিনি আরও দাবি করেন, ওই দিনে শুধু মুর্শিদাবাদের মুসলিম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তার ডাকে সাড়া দিয়ে যোগ দেবেন। বাধা দিতে এলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন।
এরপরেই রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন, 'মুসলমান ভোটে সরকার ক্ষমতায় আসে, আর মুর্শিদাবাদে RSS-এর দালালি করবে? হাতির পাঁচ পা দেখেছে?' তিনি জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে তার মোকাবিলায় প্রস্তুত তিনি। এমনকি পুলিশ মোতায়েন করা হলেও তিনি পিছিয়ে আসবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন।
প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ' দেখব আমাকে কে আটকায় ৬ তারিখ। ক’হাজার পুলিশ এনে গুলি চালাতে পারেন? আমাকে সরাতে পারলে সরিয়ে দেখাবেন।' বিধানসভা নির্বাচনের আগেই নিজের নতুন দল গঠনের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সাম্প্রতিক বক্তব্যে সেই রাজনৈতিক দূরত্ব আরও প্রকট হয়ে উঠেছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের