নিজস্ব প্রতিনিধি , কলকাতা - 'বাঙালি বিদ্বেষী নির্বাচন কমিশনকে ধিক্কার' - ভোটাধিকার রক্ষার দাবিতে এই স্লোগান তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দেখাল বাংলাপক্ষ। মঙ্গলবার শহরের বিলাসবহুল হোটেল ওয়েস্টিনের বাইরে জড়ো হয়ে আন্দোলনকারীরা প্রতিবাদে সামিল হন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের দাবি, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বাংলাপক্ষ বারবার সতর্ক করেছে যাতে কোনও বৈধ বাঙালি নাগরিকের নাম তালিকা থেকে বাদ না যায়। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ বৈধ নাগরিকের নাম অনুপস্থিত রয়েছে।

প্রয়োজনীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও বহু মানুষের নাম তালিকায় অনুপস্থিত থাকায় ক্ষোভ তৈরি হয়েছে বলে তাঁদের দাবি। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে দিল্লির সরকার, বিজেপি নেতৃত্বসহ নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন প্রতিবাদকারীরা। তাঁদের বক্তব্য অনুযায়ী, ৬০ লক্ষ সংখ্যাটি নতুন নয়। ১৯৪৩ সালে মন্বন্তরের মতোই আজ আবার বিপুল সংখ্যক বাঙালিকে প্রশাসনিকভাবে কোণঠাসা করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
সংগঠনের এক সদস্য বলেন, ‘বাঙালির রক্তে দেশের স্বাধীনতা এসেছে, সেই ইতিহাস অনেকে ভুলে গেছেন। লক্ষাধিক বৈধ নাগরিককে রাষ্ট্রহীন করার চেষ্টা চলছে। কালীঘাট, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ-সবই বাংলার ঐতিহ্যের অংশ। আমরা জ্ঞানেশ কুমারকে সতর্ক করতে চাই, এই বৈষম্যমূলক মনোভাব পরিবর্তন না হলে তাঁকে বাংলার মানুষের প্রতিবাদের মুখোমুখি হতে হবে। তিনি যেখানেই যান না কেন, বারবার এখানে ফিরে আসতে হবে'।
অন্য এক আন্দোলনকারী জানান, ‘আমার স্বামীর পরিবারের চৌদ্দ পুরুষ এই মাটিতে জন্মেছেন, তবুও তাঁকে বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা রিচা ঘোষের মতো ব্যক্তিত্বদের নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বাংলার প্রায় সব রাজনৈতিক দল এই ইস্যুতে সরব হয়েছে, শুধুমাত্র বিজেপি ব্যতিক্রম। জ্ঞানেশ কুমারকে তাঁর সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে এবং ভুল প্রক্রিয়া সংশোধন করতে হবে। তা না হলে তাঁকে পদত্যাগ করতে হবে'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের