নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অধিকার আদায়ের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নিজেদের ন্যায্য দাবি-সহ ক্ষোভ প্রকাশের লক্ষ্যে মঙ্গলবার শহরের বিলাসবহুল হোটেল ওয়েস্টিনের বাইরে জড়ো হন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে কলকাতার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাঁদের বক্তব্য, সম্প্রতি প্রকাশিত SIR তালিকায় বাংলার প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তালিকায় অনুপস্থিত বহু নাগরিকের প্রয়োজনীয় সব নথিপত্র থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা জীবিত থাকা অবস্থাতেও এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওঠে। বিষয়টিকে সুপরিকল্পিত ‘চক্রান্ত’ বলে উল্লেখ করে এদিন রাজপথে নামেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলাকালীন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বিশেষ করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করা হয়। হোটেলের সামনে দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি চালিয়ে যান অংশগ্রহণকারীরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়। ব্যানার ও পোস্টারের মাধ্যমে বঞ্চনার অভিযোগ তুলে ধরেন প্রতিবাদকারীরা।
বিক্ষোভকারী এক পড়ুয়া জানান, 'আমাদের লড়াই ন্যায়ের জন্য। প্রায় লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও কেন নাম বাদ গেল, তার সঠিক ব্যাখ্যা চাই। আমাদের দাবিদাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের