নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই ভোটার তালিকা ইস্যুতে নতুন বিতর্ক উসকে দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ অবস্থায় ঝুলে থাকার অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
রবিবার কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ আরও ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আর এই ঘোষণার পরেই প্রতিক্রিয়া দিতে গিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ' ৬০ লক্ষের নাম বিচারাধীন। এখনও বেরোয়নি প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। তাহলে তার মধ্যেই কীভাবে ভোট ঘোষণা হতে পারে?' তার বক্তব্য, 'যারা বিচারাধীন রয়েছেন, তাদের মধ্যে কেউ যদি প্রার্থী হয়ে থাকেন, তারা কী করবেন? নির্বাচন কমিশনে এরকম কোনও গাইডলাইন নেই। ৬০ লক্ষ কম নয়, তাহলে গণতন্ত্রের উৎসব অসম্পূর্ণ থাকছে।'
এই প্রসঙ্গেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো তৃণমূলের সর্ব ভারতীয় নেতৃত্ব, তিনি এই বিষয়টা নিয়ে সোচ্চার হন। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন জানাচ্ছি, যতক্ষণ না ৬০ লক্ষের নামের নিষ্পত্তি হচ্ছে না, ভোট ঘোষণা করা যাবে না। যদি নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে ভোট ঘোষণা করে, তাহলে ভোটকে বয়কট করুন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের