নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটে বড় ধাক্কার পর সাংগঠনিক শক্তি ফের গুছিয়ে নেওয়ার লক্ষ্যে কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকই শেষ পর্যন্ত স্থগিত। ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। এত কম উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রবিবার বিকেলে কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে বিপর্যয়ের পর দলের সাংগঠনিক পরিস্থিতি, কর্মসূচি এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেখানে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে স্পষ্ট হয়ে যায়, প্রত্যাশিত সংখ্যক বিধায়ক বৈঠকে পৌঁছাননি। দলীয় সূত্রে জানা যায়, মোট ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৯ জন উপস্থিত হন। উপস্থিতির এই চিত্র সামনে আসতেই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কম উপস্থিতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠককক্ষে প্রবেশও করেননি। পরে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মাধ্যমে বৈঠক স্থগিতের বার্তা পৌঁছে দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।
বহু বিধায়ক নিজেদের এলাকায় থেকে পরিস্থিতি সামলাচ্ছেন। কেউ কেউ পুলিশি বাধা বা আটকের মুখেও পড়েছেন বলে দাবি করেন তিনি। কুণাল ঘোষের বক্তব্য, অনেক বিধায়ক ফোন করে দলীয় নেতৃত্বকে অনুরোধ করেছিলেন বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য। তাদের আশঙ্কা ছিল, এলাকায় অনুপস্থিত থাকলে কর্মী-সমর্থকদের উপর আরও হামলা হতে পারে। সেই পরিস্থিতি বিবেচনা করেই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের