নিজস্ব প্রতিনিধি , ম্যানিলা - প্রবল ভূমিকম্পের জেরে তীব্র আতঙ্ক ছড়াল ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.২। ভূমিকম্পের পরপরই একাধিক উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রশাসনের তরফে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকাল প্রায় ৭টা ৪০ মিনিট নাগাদ মিন্দানাও দ্বীপ সংলগ্ন সমুদ্রাঞ্চলে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে বিভিন্ন এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফিলিপিন্সের পাশাপাশি ইন্দোনেশিয়া, জাপান-সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী একাধিক দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কম্পনের ফলে প্রায় ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। সেই কারণে দক্ষিণাঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকাগুলির বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একইসঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, গুয়াম এবং পাপুয়া নিউ গিনিতেও সম্ভাব্য প্রভাব নিয়ে নজরদারি শুরু হয়েছে। এদিকে, রবিবার রাতে ভুটানেও ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন ভারত, বাংলাদেশ, নেপাল ও চিনের কিছু অংশেও টের পাওয়া যায়।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের