নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দিনের বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর এলাকায়। নিহত মহিলার নাম মামনি ধাড়া (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাজগ্রামের বাসিন্দা মামনি ধাড়া একজন গৃহবধূ। কয়েক বছর আগে স্বামীকে হারান। অভাবের মধ্যেই চলছিল সংসার। সম্প্রতি সরকারের আবাস যোজনার তালিকায় তাঁর নাম ওঠে। বাড়ি বানানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়ে। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ সেই বরাদ্দ তুলতে পায়ে হেঁটে ব্যাঙ্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

অভিযোগ, সেই সময় বিষ্ণুপুর থেকে কোতুলপুরগামী একটি বালি বোঝাই ডাম্পার দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর সজোরে ধাক্কা মারে মহিলাকে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মুহূর্তে ভিড় জমে এলাকায়। ঘটনার পর গাড়িটি পালানোর চেষ্টা করলে পুলিশের তৎপরতায় ডাম্পার-সহ চালককে আটক করা হয়।
এ প্রসঙ্গে মৃতার ভাগ্নে সুশান্ত ধাড়া জানান, 'আমি পাশাপাশি ছিলাম। লোকমুখে খবর পাই, দুর্ঘটনায় একজন মহিলা মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি আমার মামিমা। হতভম্ভ হয়ে যাই। পরে বাড়িতে এসে সবাইকে খবর দিই'।
অন্য আত্মীয় অনিল ধাড়া বলেন, 'আমরা বাড়িতেই ছিলাম। খবর পেয়ে তড়িঘড়ি আসি এখানে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনলাম তিনি রাস্তার একেবারে ধার ঘেঁষেই যাচ্ছিলেন। ডাম্পারটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। তারপর এমন ঘটনা। গাড়ি চালকের কঠোর শাস্তি চাই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের