নিজস্ব প্রতিনিধি, আবু ধাবি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের ১৭তম দিন। চলছে বিশ্বের তিন সামরিক শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ। ইরান, ইজরায়েল, আমেরিকা। যুদ্ধের আগুনে ছারখার পশ্চিম এশিয়া। সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবির জনবসতিপূর্ণ এলাকায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মৃত্যু হয়েছে ১ জনের।
আবু ধাবি প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে আল বাহিয়া এলাকায় একটি গাড়ির ওপর আছড়ে পড়ে ইরানি মিসাইল। মৃত্যু হয়েছে এক প্যালেস্তাইনের নাগরিকের। রবিবার সতর্ক করে তেহরানের তরফে জানানো হয়েছিল, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই সেখানেও আক্রমণ করবে ইরান। পাশাপাশি ওই এলাকাগুলিতে বসবাসকারীকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল ইরান।
উল্লেখ্য, দুবাই মিডিয়া অফিস সূত্রে খবর, প্রথমে দুবাই এবং দোহার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে সতর্ক করে ইরানের সরকারি টেলভিশন। এরপরই সোমবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে একটি ড্রোন হামলা চালানো হয়। আগুন লাগে একটি জ্বালানি ট্যাঙ্কারে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান।
সোশ্যাল মিডিয়ায় হামলার পরের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকা। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা