নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার পরিকল্পনায় আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলেও এই মুহূর্তে বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না। আদালতের পর্যবেক্ষণ, প্রথমে রাজ্যের সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষানিরীক্ষা করাতে হবে।
বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে সংক্রান্ত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে তার আইনজীবীরা আইনি রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয়। তবে একইসঙ্গে বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন খারিজ করে বেশ কিছু শর্তও আরোপ করা হয়। শুনানিতে আদালত জানতে চায়, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কী, যখন কলকাতাতেই উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এসএসকেএম হাসপাতালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। প্রয়োজনে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিতেও আদালত প্রস্তুত বলে জানানো হয়। অভিষেকের পক্ষে উপস্থিত আইনজীবীরা এই পর্যবেক্ষণের বিরোধিতা করলেও আদালত স্পষ্ট করে জানায়, আবেদনকারীর চিকিৎসায় কোনওরকম বিঘ্ন ঘটুক, তা আদালত চায় না। তাই প্রথমে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে তার পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের