নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এবার ধর্ষণের শিকার আদিবাসী এক গৃহবধূ। অভিযোগের তির বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যশোডাঙা গ্রামে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিলেন ওই আদিবাসী গৃহবধূ। সেই সুযোগে প্রতিবেশী মহেন্দ্র চৌধুরী জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, সেই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে তুলে রাখেন অভিযুক্ত। নিগৃহীতা চিৎকার করলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। এতে গৃহবধূর মুখে এবং চোখের নীচে গুরুতর চোট লাগে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোডাঙা ব্লক হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে শামুকতলা থানার অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতার বাবার অভিযোগ, অভিযুক্ত মহেন্দ্র বিজেপি নেতা। তিনি বলেন, 'আমার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করেছিলাম। সেই জমি নিজের নামে করে দিতে চাপ দেয় মহেন্দ্র। আমি রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে আমার মেয়েকে নির্যাতন করেছে।' অপরদিকে, অভিযুক্তের পরিবারের দাবি, ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের