নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ১ মাসের বেশি সময় ধরে চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল ৩ দেশের মধ্যে। পরে তা কুয়েত, সৌদির মতো একাধিক দেশে ছড়িয়ে পড়ে। এই আবহে যুদ্ধ থামার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তা উড়িয়ে আগামী ২-৩ সপ্তাহে ভয়াবহ হামলা চালানোর হুঙ্কার দিলেন তিনি।
এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন, “অপারেশন এপিক ফিউরির সূচনালগ্ন থেকেই আমরা বলে আসছি যে, আমাদের উদ্দেশ্যগুলি সম্পূর্ণরূপে অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব। আজ আমি বলতে পারব আমাদের উদ্দেশ্য প্রায় সফল হয়ে গিয়েছে। এই যুদ্ধ আমরা প্রায় জিতেই গিয়েছি। শীঘ্রই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আগামী ২-৩ সপ্তাহ ধরে আমরা ইরানের উপর কঠোর আঘাত হানব। লক্ষ্যবস্তু করা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিকে।“
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “ইরানের নৌবাহিনী নিশ্চিহ্ন। তাদের বিমানবাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের অধিকাংশ নেতারই মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ইসলামিক রিভ্যালুশিনারী গার্ড ইরানের উপর নিজেদের হারাচ্ছে। এখন তারা আর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাও চালাচ্ছে না। ইরানের সামরিক পরিকাঠামো অস্ত্রভাণ্ডার ছিন্নভিন্ন করে দিয়েছে আমেরিকা।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। ভারত, রাশিয়া, চীন সহ একাধিক দেশ শান্তি প্রস্তাবের কথা বললেও ইরান, আমেরিকা, ইজরায়েলের মধ্যে কোনও পক্ষই তাতে রাজি নয়।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের