নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগণায় তৈরি হয়েছে প্রবল বজ্রগর্ভ মেঘ। ইতিমধ্যেই এই জেলায় ও আশপাশের এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। প্রবল বর্ষণ সাধারণ মানুষের জীবনযাত্রায় ফের প্রভাব ফেলতে চলেছে।
সূত্রের খবর, সোমবার বিকেলের পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে প্রবল বর্ষণের সৃষ্টি হয়। উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী গ্রামগুলিতে বজ্রপাতের আতঙ্ক ছড়িয়েছে। তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গেই চলছে প্রবল বজ্রপাত। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি আরও কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। নদীবেষ্টিত অঞ্চল ও নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। হঠাৎ ঝড়বৃষ্টির কারণে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেকে রাস্তার মাঝখানে আটকে পড়েছেন।
শুধু তাই নয়, কলকাতা ও পার্শ্ববর্তী রাজারহাট - নিউটাউন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণায়ও ভারী বর্ষণের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি মেঘ গর্জনের সম্ভাবনাও রয়েছে। তাই জন সাধারণকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের