নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই ভোটার তালিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, বাংলার বহু ভোটারকে অকারণে হয়রানির মুখে পড়তে হয়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছে।
বাংলায় দু দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ' দু দফা হোক বা ৭ দফা তৃণমূল সর্বদা বাংলার মানুষের পাশে ছিল আছে থাকবে।' বিজেপিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, 'আগের বার করোনার সময় ৮ দফায় ভোট করিয়েছিল। কিন্তু তাতে কি কিছু লাভ হয়েছে? আর এবার দু দফায়। তৃণমূল সবসময় প্রস্তুত আছে। আগে ৮ দফায় ৭৭ হয়েছিল এবার ২ দফায় সেটা ২৭ হবে। চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে চলেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল ভরসা।'
এদিন, স্বচ্ছ SIR প্রক্রিয়া নিয়েও সরব হন তৃণমূল নেতা। তিনি বলেন, ' ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও তার আগে সমস্ত বৈধ ভোটারদের তালিকা পরিষ্কার করা জরুরি। অনেক মানুষের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। SIR এর নামে কিভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে সেটা সবাই জানে। ভোটে মানুষ তার জবাব দেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের