নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষিত বেকারদের জন্য বড় খবর। আগষ্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী ভাতা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঘোষণা নয়, যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কী শর্তে মিলবে টাকা সে বিষয়ে যাবতীয় তথ্য স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কয়েকদিন আগেই অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছিল, মাধ্যমিক পাশ করার পর যারা এখনও কর্মহীন, তাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথমে বলা হয়েছিল, আগষ্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে। তবে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে সেই সময়সীমা এগিয়ে আনার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, এপ্রিল মাস থেকেই যুবসাথীর টাকা পাওয়া যাবে।
এই প্রকল্পে আবেদন করার জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৪০ বছর। মুখ্যমন্ত্রী জানান, কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে যুবসাথী পেতে কোনও বাধা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হলে যুবসাথীর আওতায় আসা যাবে না। প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। তবে ৫ বছর পরেও যদি কেউ কর্মহীন থাকেন, তাহলে সংশ্লিষ্ট আবেদন রিভিউ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
আবেদন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' দুয়ারে সরকার কর্মসূচির ধাঁচে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হবে। ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। সেখানেই প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গেই রসিদও দেওয়া হবে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের