নিজস্ব প্রতিনিধি, প্যারিস – ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। এই আবহে ট্রাম্পের দাবি, রুশ আগ্রাসনে গ্রিনল্যান্ড! পাল্টা ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে ফরাসি বিদেশ মন্ত্রক জানায়, “আগুন লাগার আগেই পুড়িয়ে দিন।“
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের যে ঝুঁকি রয়েছে, তা নিয়ে ডেনমার্ককে বিগত ২০ বছর ধরে সতর্ক করে আসছে ন্যাটো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সতর্কবাণী কানে তোলেনি ডেনমার্ক। এবার সময় এসেছে এবং তা সম্পন্ন হয়েই থাকবে।“
এরপরই সোশ্যাল মিডিয়ায় ফরাসি বিদেশ মন্ত্রক কটাক্ষের সুরে লিখেছে, “যদি কোনওদিন আগুন লাগতো, তাহলে দমকলকর্মীরা হস্তক্ষেপ করতো, তাই এখনই ঘর পুড়িয়ে ফেলাই ভালো। যদি কোনদিন হাঙর আক্রমণ করে, তাই এখনই লাইফগার্ড নষ্ট করে ফেলা ভালো। যদি কোনদিন দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতি হবে, তাই এখনই গাড়ি ভেঙে ফেলা ভালো।“
উল্লেখ্য, সমর্থন জানানোয় ট্রুথ সোশালের একটি পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প জানিয়েছেন, “এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। গ্রিনল্যান্ডের পক্ষে থাকা ইউরোপীয় দেশগুলির ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসবে। গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি এবং ক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।”
পাল্টা যৌথ ভাবে ইউরোপের দেশগুলি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা পূর্ণ সংহতির সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। আরও জটিল হতে পারে পরিস্থিতি।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের