নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শওকাত মোল্লার ওপর হামলার পর ফের উত্তেজনা ভাঙ্গড়ে। এবার নওশাদ সিদ্দিকীর আইএসএফ কর্মীদের ওপর গুলি হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্ধকার রাতে আইএসএফ কর্মীদের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ভাঙ্গড়ে। ঘটনার প্রতিবাদে তদন্তের আর্জি জানিয়ে শওকাত মোল্লাকে গ্রেফতারের দাবি তুলেছে আইএসএফ।

সূত্রের খবর , মঙ্গলবার নওশাদ সিদ্দিকীর ভাঙ্গড় ১ নম্বর ব্লকে আসার কথা ছিল। সেই উদ্দেশ্যে কর্মীরা আগে থেকে সেখানে গিয়ে সঠিক জায়গা খুঁজে বের করার চেষ্টা চালান। সুষ্ঠভাবে অনুষ্ঠান পরিচালনার উদ্দেশ্যে গিয়েই হামলার শিকার হন আইএসএফ কর্মীরা। অভিযোগ ৩০-৪০ জন শাসক দলের দুষ্কৃতীরা এসে তাদের ওপর হামলা চালায়। বন্দুক চালিয়ে হুমকি দেয় এমনকি মোটর সাইকেলও ভাঙচুর করা হয়।

এক আইএসএফ কর্মী জানিয়েছেন , "আমরা অনুষ্ঠান পরিচালনার জন্য আগে থেকে মাঠ পরিদর্শনে এসেছিলাম। হঠাৎ করে ৩৫-৪০ জন ছেলে এসে আমাদের ওপর হামলা চালায়। ইলেকট্রিকের মেইন লাইন ফেলে দিয়ে অত্যাচার শুরু করে। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আকাশে কয়েক রাউন্ড গুলিও চালায় তারা। শুধু তাই নয় আমাদের যতগুলি মোটর বাইক ছিল সব ভাঙচুর করেছে।"
এরপর ওই আইএসএফ কর্মী আরও জানিয়েছেন , "আমি বলব আগে ভাঙ্গড়ের এই অবস্থা ছিল না। অনেক শান্ত ছিল। কিন্তু তৃণমূলের ওই শওকাত মোল্লা ঢোকার পর থেকেই যত গুন্ডারাজ শুরু হয়েছে। আমি পুলিশের কাছে অনুরোধ করব তারা যেন খুব শীঘ্রই শওকাত ও সাদ্দামকে গ্রেফতার করে। নাহলে এই নাশকতা মূলক কাজ চলতেই থাকবে। সবটাই তৃণমূলের কৌশল। আমাদের ভয় পাওয়ানোর জন্য এই হামলা চালানো হয়েছে। তবে আমরা কোনোভাবেই পিছিয়ে যাব না।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের