নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকা প্রবীণ নেতা অসিত মজুমদারের আইনি জটিলতা আরও বাড়ল। তোলাবাজির মামলায় গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধে যুক্ত হল ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ। নতুন অভিযোগ সামনে আসতেই জেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।
সম্প্রতি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া হামলার ঘটনার বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হন অসিত মজুমদার। পরে তোলাবাজির মামলায় নাম জড়ানো অসিত মজুমদার ইতিমধ্যেই আইনি চাপে ছিলেন। সেই আবহেই তার বিরুদ্ধে নতুন করে সামনে এসেছে ২০২৩ সালের একটি অভিযোগ। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতী শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। তদন্তের অগ্রগতিতে সেই মামলায় অভিযুক্তদের তালিকায় প্রাক্তন বিধায়কের নামও যুক্ত হয়েছে।
শুক্রবার তাকে আদালতে পেশ করা হলে মামলার নথি খতিয়ে দেখে বিচারক আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও তোলাবাজির মামলায় তিনি জামিন পেয়েছিলেন, নতুন অভিযোগের কারণে আপাতত মুক্তির পথ আরও কঠিন হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, একের পর এক অভিযোগ এবং মামলার জেরে অসিত মজুমদারকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...