নিজস্ব প্রতিনিধি, থাইল্যান্ড - বৃহস্পতিবার সকালে গোয়ার অভিশপ্ত নাইট ক্লাবের দুই মালিক গৌরব লুথরা এবং সৌরভ লুথরাকে আটক করা হয়েছে থাইল্যান্ডে। আইনি রক্ষাকবচের জের। এখনই ভারতে প্রত্যার্পণ করা হচ্ছে না তাঁদের। দ্রুত ভারতে ফেরানোর প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা।
পাসপোর্ট বাতিলের কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার সকালে দুই ভাই গৌরব লুথরা এবং সৌরভ লুথরাকে আটক করেছে থাইল্যান্ড পুলিশ। সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। থাইল্যান্ড পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন গোয়ার পুলিশকর্তারা। দ্রুতই থাইল্যান্ড থেকে দুই ভাইকে ভারতে ফেরানো হবে। তারপর শুরু হবে বিচার প্রক্রিয়া। ধৃত পার্টনার অজয় গুপ্তকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
তদন্তকারীরা জানিয়েছেন, গোয়ার নাইটক্লাবে আগুন লাগার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে থাইল্যান্ডে যাওয়ার জন্য ইন্ডিগোর বিমানের টিকিট কাটেন গৌরব লুথরা এবং সৌরভ লুথরা। যদিও আইনজীবীদের দাবি, আগে থেকেই থাইল্যান্ড সফরের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের। অন্যদিকে প্রশ্ন উঠছে, যে সময়ে দুই ভাই দেশ ছাড়েন, তখন হাজার হাজার বিমান বাতিল করছে ইন্ডিগো। তাহলে কি করে ইন্ডিগোর বিমানে থাইল্যান্ড পাড়ি দিলেন গৌরব এবং সৌরভ?
এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অভিশপ্ত নাইট ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। নাইট ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্তকে আটক করে পুলিশ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের