নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিতর্কিত মন্তব্যে ফের উত্তাল বাংলার রাজনীতি। ‘স্যাটাভাঙা মার’ হুঁশিয়ারি ঘিরে এবার সরাসরি বিধানসভা থেকেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, আইন নিজের পথে চলবে, আর কোনও উস্কানিমূলক মন্তব্য বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু এই বিতর্ক।
সোমবার বিধানসভার অধিবেশনে হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সরব হন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানান, ' এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন।'
হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' আপনি কেন এগুলো করছেন, আমি জানি। আপনার দুটি রাজনৈতিক অ্যাজেন্ডা আছে। প্রথমটা হল, আপনি ভরতপুর-সহ আশেপাশের সব পঞ্চায়েত, যেখানে যে দল ক্ষমতায় আছে, তা ভেঙে নিজের পার্টিতে নিয়ে যাওয়া। সেটা করতে পারছেন না। আর ২-৩ মাসের মধ্যে ভোট আছে। রেজিনগরের আসন আপনি ছেড়ে দিয়ে নিজের ছেলেকে জেতাতে চাইছেন। মুসলিম ভোট সংঘবদ্ধ করতে আপনার এসব কথা।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের