নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেতাজিনগরে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। অস্ত্র-সহ দুষ্কৃতীদের জমায়েতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই হামলার শিকার হন স্থানীয় থানার সাব-ইনস্পেক্টর। ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাতে নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী দীপায়ন ঘোষের বাড়ির সামনে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ, প্রায় ৮-১০ জন দুষ্কৃতী ছুরি ও অন্য অস্ত্র নিয়ে সেখানে ভিড় জমান। এমনকি, আইনজীবীকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সাব-ইনস্পেক্টর দীনবন্ধু কেশ। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতীদের মধ্যে জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি ছিলেন। এছাড়াও, দলে বেশ কয়েকজন মহিলা সদস্যও ছিলেন। তারাও পুলিশকে বাধা দেয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বাঘাযতীন হাসপাতালে। সেখানে জয়ন্ত ও তার সঙ্গীরা ফের গোলমাল পাকান এবং চিকিৎসাকর্মীদেরও মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, সার্জিক্যাল কাঁচি দিয়ে এক পুলিশকর্মীর উপর হামলার চেষ্টা করেন। শেষে পুলিশি তৎপরতায় জয়ন্ত ঘোষ-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের