নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে বুধবার ফের উত্তপ্ত আইনি লড়াইয়ের ছবি ধরা পড়ল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি মুলতুবি রাখার আর্জি জানালেও, তার তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। দুই পক্ষের তর্ক–পাল্টা তর্কে কার্যত সরগরম হয়ে ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস।
বুধবার সীমিত সংখ্যক লোক নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরু হতেই মামলার মুলতুবি প্রস্তাব তোলে ED। কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে চলা মামলার বিষয়বস্তু একই হওয়ায় এই মুহূর্তে হাইকোর্টে শুনানি চালানোর প্রয়োজন নেই। তাদের দাবি, 'আরও কয়েক দিন শুনানি স্থগিত থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না।' একইসঙ্গে, এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী নির্দেশও দেওয়া উচিত নয়। ED আরও জানায়, 'কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি যা নেওয়া হয়েছে তা মুখ্যমন্ত্রী এসে ছিনিয়ে নিয়ে গেছে।'
এই যুক্তির তীব্র প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস। দলের আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টে ED ক্যাভিয়েট দাখিল করলেও তাতে তৃণমূলকে পার্টি করা হয়নি। ফলে হাইকোর্টেই মামলার শুনানি হওয়া উচিত। তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আইপ্যাক তল্লাশিতে ED যে তথ্য সংগ্রহ করেছে, তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। সেই তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়ার আর্জিও জানানো হয় আদালতে।
শুনানি চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাক্যযুদ্ধেরও সৃষ্টি হয়। তৃণমূলের আইনজীবীদের অভিযোগ, ED-র তরফে বারবার কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। পাল্টা ED দাবি করে, প্রতি সেকেন্ডে তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী নির্বাচন কমিশনকেও পার্টি করার দাবি তোলেন। দুপক্ষের সাওয়াল পাল্টা সাওয়ালের পর আদালতের পক্ষ থেকে ইডির মামলায় মুলতবি দিয়েছে আদালত। একইসঙ্গে, তৃণমূলের করা মামলার নিষ্পত্তি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা