নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি সহ অফিসে ইডির দীর্ঘ তল্লাশি অভিযানকে ঘিরে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ৯ ঘণ্টা ধরে চলা এই অভিযানের পর ইডি আধিকারিকরা বাড়ি ছাড়তেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করল জৈন পরিবার।
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আই-প্যাকের অফিসে একযোগে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। প্রায় ন’ঘণ্টা ধরে চলে তল্লাশি। দুপুর ৩টে নাগাদ ইডি আধিকারিকরা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান। এই তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান খোদ মুখ্যমন্ত্রী।
তল্লাশি শেষ হতেই জৈন পরিবারের তরফে গুরুতর অভিযোগ তোলা হয়। প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগ, তল্লাশি চলাকালীন বাড়ি থেকে একাধিক জরুরি ও ব্যক্তিগত নথি নিয়ে যাওয়া হয়েছে, যা তদন্তের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নতুন মোড় নেয়। ইতিমধ্যেই তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের