নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। বুধবার শুনানির নির্ধারিত দিন থাকলেও, শেষ পর্যন্ত তা হয়নি। টানা তিনবার শুনানি পিছিয়ে যাওয়ায় এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।
বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে। তবে নির্ধারিত দিনেও মামলাটি শুনানির তালিকায় থাকলেও কার্যত শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল আজকের মধ্যেই রিজয়েন্ডার বা জবাবি হলফনামা জমা দেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়, আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট করুক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে। তা আদৌ ‘ওয়েপনাইজড’ বা অপব্যবহার করা হচ্ছে কি না। এই বক্তব্য ঘিরে মামলার গুরুত্ব আরও বেড়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রয়োজনীয় নথি দাখিলের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছে। দোল উৎসবের পর মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। ফলে আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। পরপর তিনবার শুনানি পিছিয়ে যাওয়ায় আইপ্যাক মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ এখন অনেকটাই নির্ভর করছে পরবর্তী শুনানির ওপর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের