নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডি তল্লাশিকে ঘিরে রাজ্যে তৈরি হওয়া তুলকালামের আবহ এবার পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে। ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তল্লাশিতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ তুলে একযোগে দায়ের করা হয়েছে জোড়া পিটিশন।
সুপ্রিম কোর্টে দাখিল করা প্রথম পিটিশনটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, অন্যদিকে পৃথক একটি পিটিশন দায়ের করেছেন ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। আবেদনে রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার ও আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়কে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইডির অভিযোগ, আইন অনুযায়ী চলা তল্লাশি অভিযানে অন্যায় ও বেআইনিভাবে বাধা দেওয়া হয়েছে। তিন আধিকারিকের দাবি, মুখ্যমন্ত্রী-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকেই তল্লাশিতে হস্তক্ষেপ করা হয়। এর ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুতর ব্যাঘাত ঘটে। ইডির তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনায় সিবিআই তদন্ত এবং FIR দায়ের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তল্লাশির সময় ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী, পুলিশ আধিকারিক এবং অন্যান্যদের ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখার আর্জিও জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের