নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন সহ সংস্থার দফতরে তল্লাশি অভিযানকে ঘিরে নতুন মোড় নিল রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। তল্লাশিতে বাধা দেওয়া সহ গুরুত্বপূর্ণ নথি জোর করে সরিয়ে নেওয়ার অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় সংস্থাটি, যা গ্রহণ করেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই সংক্রান্ত আবেদন পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সরকারের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের আই-প্যাক অফিসে তল্লাশি অভিযান চালানো হয়।
ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বেআইনিভাবে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, তদন্ত চলাকালীন সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি জোর করে বের করে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। ফলে তদন্ত প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে আদালতে জানায় ইডি।
এই পরিস্থিতিতে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ কামনা করে ইডি। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, যাতে ভবিষ্যতে তারা নির্বিঘ্নে আইন অনুযায়ী তদন্ত চালাতে পারে, সেই মর্মে স্পষ্ট নির্দেশ জারি করা হোক। আদালত এই আর্জিতে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেয় এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশও দেয়। আগামীকাল থেকেই মামলার শুনানি শুরু হতে পারে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের