নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আলিপুর আদালত চত্বরে নজিরবিহীন উত্তেজনা। একদিকে আইনজীবীর চেম্বারের ভিতরে আশ্রয় নিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে বাইরে ডিম হাতে অপেক্ষায় আইনজীবী ও সাধারণ মানুষের একাংশ। সবার একটাই দাবি, অরূপকে বাইরে বের করতে হবে। আর সেই টানটান পরিস্থিতির মধ্যেই কার্যত নীরব প্রাক্তন মন্ত্রী।
মেসি-কাণ্ডে আইনি জটিলতার পর দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি অরূপ বিশ্বাসকে। বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় তদন্তে হাজিরা দিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। থানা থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করলেও নিজের গন্তব্য সম্পর্কে কিছুই জানাননি।
শেষ পর্যন্ত তাকে দেখা যায় আলিপুর আদালতের এক আইনজীবীর চেম্বারে ঢুকতে। খবর ছড়িয়ে পড়তেই চেম্বারের বাইরে জড়ো হন বহু আইনজীবী ও আদালতে আসা মানুষ। তাদের অনেকের হাতেই ছিল ডিম। কেউ জানলার সামনে দাঁড়িয়ে বলেন, 'একবার বাইরে আসুন, নাহলে আমাকে ঢুকতে দিন। কিছুই করব না।' আবার কেউ ব্যঙ্গ করে বলেন, 'বেরিয়ে আসুন, মেসিকে দেখতেই তো এসেছি।'
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত কাউকে আশ্রয় দেওয়া উচিত নয় এবং অরূপ বিশ্বাসকে বাইরে বের করে দিতে হবে। উত্তেজনা বাড়তে থাকায় যে ঘরে তিনি ছিলেন, তার আলোও নিভিয়ে দেওয়া হয় বলে জানা যায়। তবুও বাইরে অবস্থানরতদের সরানো যায়নি। তাদের স্পষ্ট বার্তা, অরূপ বিশ্বাস বাইরে না আসা পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের