নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের দুই প্রান্তে একযোগে চালানো অভিযানে চাঞ্চল্যকর সাফল্য পেল পুলিশ। স্ট্র্যান্ড রোড ও আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শহরের বুকে এই অস্ত্র মজুত ঘিরে নতুন করে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। মঙ্গলবার ভোররাতে কলকাতা পুলিশের একটি দল ও বম্ব স্কোয়াড যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশি চলাকালীন মাটির নীচে পোঁতা অবস্থায় উদ্ধার হয় মোট ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে দেশি ও উন্নত মানের অস্ত্র রয়েছে।
এই অস্ত্র মজুতের অভিযোগে রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃত রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ এবং তার নির্দেশেই প্রায় তিন মাস আগে এই অস্ত্রগুলি এনে ওই এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে কলকাতায় আনা হয়ে থাকতে পারে।
ঘটনা প্রসঙ্গ কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় জানান, 'উদ্ধারস্থল এলাকায় রাকেশ সিংহের প্রভাব রয়েছে। একইসঙ্গে, এই অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন তার ঘনিষ্ঠ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রের সূত্র খুঁজে বের করতে রাকেশ সিংকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা