নিউজ ডেস্ক -আধ্যাত্মিকতার আড়ালে বছরের পর বছর তরুণীকে অমানুষিক নির্যাতন ও ব্ল্যাকমেলের ঘটনায় তোলপাড় মহারাষ্ট্রের পুণে। সেই বহুচর্চিত ঘটনায় এবার বড় পদক্ষেপ পুলিশের। মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
অভিযোগকারী মহিলা একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। তাঁর দাবি, পরিবারের সূত্রে রাধামোহন মিশ্রের সঙ্গে পরিচয় হয়েছিল। প্রথমে স্বাস্থ্য ও পারিবারিক সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তাঁর আস্থা অর্জন করেন অভিযুক্ত। পরে নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করে ধীরে ধীরে তাঁর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অভিযোগ, একাধিকবার তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া, জোর করে প্রস্রাব পান করানো ও স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে। এমনকি সম্পত্তির একটি অংশ অভিযুক্তের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ।
অবশেষে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুনে পুলিশের একটি দল ওয়াঘোলির উবালেনগর এলাকায় অভিযুক্তের আশ্রমে অভিযান চালায়। সেখান থেকে রাধামোহন মিশ্র-সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা রয়েছেন। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১৯টি হার্ড ডিস্ক, ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ২৩টি পেন ড্রাইভ, একটি ট্যাবলেট, একাধিক সিডি-ডিভিডি, প্রায় ১৫ লক্ষ টাকার গয়না ও ৬ লক্ষ ৫০ হাজার টাকা নগদ। এছাড়াও ১০টি বুলেট উদ্ধার হয়েছে।
তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, আশ্রম হিসেবে ব্যবহৃত বাংলোর নীচে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সুড়ঙ্গের উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। এটি পালানোর পথ হিসেবে তৈরি করা হচ্ছিল, নাকি অন্য কোনও কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ইলেকট্রনিক তথ্যপ্রমাণও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। রাধামোহন মিশ্র ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে যৌন নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্র, কুসংস্কারবিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের